স্ট্যান্ডার্ড ব্যাংকের নর্থব্রুক হল রোড শাখার গ্রাহক সমাবেশ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৮-২৭ ১৭:৩৬:৪৬
স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড নর্থব্রুক হল রোড শাখার “গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট ২০১৯) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মামুন-উর-রশিদ এর সভাপতিত্বে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড নর্থব্রুক হল রোড শাখা, ১৯ নর্থব্রুক হল রোড, সূত্রাপুর ঢাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়
এ সময় ব্যাংকের পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান ও লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল এর ইন্টারন্যাশনাল ডিরেক্টরকাজী আকরাম উদ্দিন আহ্মদ প্রধান অতিথি হিসেবে উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের সম্মানিত প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান ও সম্মানিত পরিচালককামাল মোস্তফা চৌধুরী, সম্মানিত পরিচালক ও প্রাক্তন ভাইস চেয়ারম্যান এস. এ. এম. হোসাইন, সম্মানিত ইনডিপেনডেন্ট পরিচালক নজমুল হক চৌধুরী। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ তারিকুল আজম, উপ- ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোতালেব হোসেন, প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং নর্থব্রুক হল রোড শাখার সম্মানিত গ্রাহকবৃন্দ উক্ত সমাবেশে যোগদান করেন।
সানবিডি/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














