কাউন্সিলর হেলাল উদ্দিনের মৃত্যুতে মেয়র আতিকের শোক
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৮-২৮ ১৮:৩৮:১২
আজ ২৮ আগস্ট ২০১৯ বিকাল ৪টায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৩নং ওয়ার্ড (মস্তুল এলাকা) কাউন্সিলর হেলাল উদ্দিন নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না লিল্লাহে রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৫০ বছর।
তিনি গত ৩ মাস যাবত দুরারোগ্য ব্যধিতে ভুগছিলেন। তাঁর মৃত্যুতে মেয়র আতিকুল ইসলাম গভীর শোক প্রকাশ করেন। মৃত্যু সংবাদ শুনে মেয়র মরহুমের বাসভবনে ছুটে যান। আতিকুল ইসলাম মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। মরহুমের নামাজে জানাজা আজ রাত সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে বলে তাঁর পরিবার থেকে জানানো হয়েছে।
মৃত্যু কালে তিনি রেখে গেছেন স্ত্রী, ১ পুত্র, ৩ কন্যা এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী ।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














