বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ শুরু ৩০ সেপ্টেম্বর

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৯-০৩ ১৭:২৯:৩৯


পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৩০ সেপ্টেম্বর থেকে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপন করবে।

মঙ্গলবার বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানা গেছে, গত দুই বছরের ন্যায় এ বছরেও কমিশন কর্তৃক ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনস (আইওএসসিও) কর্তৃক ঘোষিত বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপনের সিদ্ধান্ত গৃহিত হয়েছে। এ উপলক্ষে সেমিনার, ওয়ার্কশপ, আলোচনা সভাসহ নানাবিধ কর্মসূচি পালন করা হবে।

সান বিডি/এসকেএস