আইসিবি ও বিএমবিএর একগুচ্ছ প্রস্তাবনা যাচ্ছে অর্থ মন্ত্রণালয়ে
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-০৯-০৮ ১৯:৩৯:৪৬
পুঁজিবাজারের চলমান সঙ্কটের উপায় খুঁজতে বৈঠকে বসেছিল ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সদস্যরা।
রোববার আইসিবিতে দীর্ঘ বৈঠকে বাজারের উন্নয়নে সেসব প্রতিবন্ধকতাগুলো রয়েছে সেগুলোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আইসিবি ও বিএমবিএর আলোচনার বিষয়বন্তু প্রস্তাবনা খুব শীঘ্রই অর্থ মন্ত্রণালয়ে পাঁঠানো হবে বৈঠক সূত্র সানবিডিকে নিশ্চিত করেছে।
বৈঠক সূত্রে জানা গেছে, পুঁজিবাজারের তরল্য সঙ্কট সমাধানে আইসিবির পক্ষ থেকে প্রস্তাবনা দেওয়া হয়েছে ক্যাপিটাল মার্কেট উন্নয়নে আইসিবির যে ইউনিট ফান্ডটি বন্ধ ছিলো তা পুনরায় চালু করা। এতে ইউনিট ফান্ডের বিনিয়োগ বাড়লে সেই টাকা দিয়ে পুঁজিবাজারকে সাপোর্ট দিতে পারবে আইসিবি। চলমান প্রণোদনাগুলোর মেয়াদ খুব শীঘ্রই শেষ হবে যাবে। সে প্রণোদনারগুলোর মেয়াদ পাঁচ বছর পর্যন্ত বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। সে প্রস্তাবগুলো অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে। একই সাথে শিল্পপতিরা দীর্ঘ মেয়াদে ঋণের জন্য ব্যাংকের কাছে যায় সেখানে না গিয়ে পুঁজিবাজারে আরও আইপিও এনে তাদের এখান থেকে টাকা সংগ্রহ করার ব্যবস্থা করা। সরকারের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কোম্পানীগুলোকে বাজারে তালিকাভুক্ত করা। রেগুলেটরদের মধ্যে যে সমন্বয়হীনতা তা পুঁজিবাজারের স্বার্থে দূর করা। পুঁজিবাজারে তালিকাভুক্ত এমন কোম্পানির কোন বিষয়ে সিন্ধান্ত দেওয়ার আগে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাথে আলোচনা করা। নতুন আইপিও বাজারে আসলে যেন ভুল কোন তথ্য নো আসতে পারে সে বিষয়ে নজর দেওয়া। পুঁজিবাজারে চলমান প্রণোদনার পাশাপাশি নতুন কোন প্রণোদনা দেওয়া যায় কিনা সে বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করা হবে প্রস্তাবনায়।
বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য ও এএফসি ক্যাপিটালের সিইও মাহবুব হোসেন মজুমদার সানবিডিকে বলেন, আজকের যে বৈঠক ছিলো তা অত্যন্ত ফলোপ্রসু হয়েছে। পুঁজিবাজারে যেসব সদস্যা তা সবাই ভালো ভাবে উপস্থাপন করেছেন। আর এ সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় সেসব বিষয়সহ আইসিবির কিছু প্রস্তাবনা খুব শীঘ্রই অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কাছে পাঠানোর বিষয়ে আলোচনা হয়েছে।
সান বিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













