স্ট্যান্ডার্ড ব্যাংকের ক্রেডিট অফিসারদের প্রশিক্ষণ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৯-০৯ ১০:৫৮:৫৯


স্ট্যান্ডার্ড ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে “মাইক্রোক্রেডিট এসএমই পোর্টফোলিও ম্যানেজমেন্ট এন্ড রিপোর্টিং” শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
স্ট্যান্ডার্ড ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত ব্যাংকের ক্রেডিট অফিসারদের অংশগ্রহণে দিনব্যাপী “মাইক্রোক্রেডিট এসএমই পোর্টফোলিও ম্যানেজমেন্ট এন্ড রিপোর্টিং” শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ তারিকুল আজম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এসবিএল ট্রেনিং ইনস্টিটিউটের অনুষদ সদস্য জনাব মোঃ আমজাদ হোসেন ফকির উপস্থিত ছিলেন।