আশুরা উপলক্ষে মঙ্গলবার পুঁজিবাজারের লেনদেন বন্ধ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৯-০৯ ১১:৪৫:০০


পুঁজিবাজারের লেনদেন মঙ্গলবার পবিত্র আশুরা উপলক্ষে বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, মুসলিম উম্মাহর জন্য এক তাৎপর্যময় ও শোকাবহ দিন। হিজরি ৬১ সনের এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) ও তাঁর পরিবারের সদস্যরা ইয়াজিদের সৈন্যদের হাতে কারবালার ময়দানে শহীদ হন।

দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সরকারি-আধাসরকারিসহ দেশের সব প্রতিষ্ঠান, অফিস ও আদালতের কার্যক্রম বন্ধ থাকবে। একইসাথে বন্ধ থাকবে পুঁজিবাজারের লেনদেন। দেশব্যাপী বিভিন্ন ধর্মীয় সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।

সান বিডি/এসকেএস