এনসিসি ব্যাংকের “রিভাইসড আরআইটি এবং রিপোর্টিং” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৯-০৯ ১৩:৫৪:১৩
এনসিসি ব্যাংকের “রিভাইসড আরআইটি (রেসোনালাইজ ইনপুট টেমপ্লেট) এবং রিপোর্টিং টু বাংলাদেশ ব্যাংক” শীর্ষক দিনব্যাপী কর্মশালা সম্প্রতি ব্যাংকের ট্রেনিং ইন্সিটিটিউটে অনুষ্ঠিত হয়েছে।
এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালাটি উদ্বোধন করেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগের উপ-মহাব্যবস্থাপক আশীষ কুমার রায়, এনসিসি ব্যাংকের এসইভিপি ও হেড অব অপারেশন্স মুহাম্মদ এইচ.কাফী এবং আইটি (বিজনেস সল্যুশন) প্রধান মোঃ ইউনুস খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এনসিসি ব্যাংক ট্রেনিং ইন্সিটিটিউটের প্রাক্তণ প্রিন্সিপাল জগদীশ চন্দ্র দেবনাথ আমন্ত্রিত রিসোর্স পার্সন হিসেবে কর্মশালায় বক্তব্য উপস্থাপন করেন এবং ফেকাল্টি মেম্বার ডঃ সৈয়দ জাভেদ মোঃ সালেহ্উদ্দিন প্রশিক্ষণ কোর্সটি সমন্বয় করেন।
উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান প্রধান অতিথির বক্তব্যে প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাদের রিভাইসড রেসোনালাইজ ইনপুট টেমপ্লেট এর বিভিন্ন সূক্ষ বিষয় নিয়ে কথা বলেন এবং বাংলাদেশ ব্যাংক এর নির্ভুল রিপোর্টিং এর ক্ষেত্রে সতর্কতার সাথে কাজ করার পরামর্শ দেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














