শরিয়তপুরে স্ট্যান্ডার্ড ব্যাংকের ২৭তম এজেন্ট আউটলেট উদ্বোধন

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৯-১১ ১৮:১১:২৮


স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ২৭তম এজেন্ট আউটলেট ০৯ সেপ্টেম্বর ২০১৯ তারিখে শরিয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কাঞ্চনপাড়া বাজারে উদ্বোধন করা হয়।

ব্যাংকের সম্মানিত উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মোতালেব হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে আউটলেটটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড ব্যাংকের ভিপি ও হেড অব রিটেইল, এআরসিডি অ্যান্ড এজেন্ট ব্যাংকিং ডিভিশন জনাব হোসেন-আল-সাফির চৌধুরী, ব্যাংকের ভোজেশ^র শাখার ম্যানেজার জনাব মোঃ আনোয়ার হোসেন, ব্যাংকের শিবচর শাখার ম্যানেজার জনাব আইরিন সুলতানা, ব্যাংকিং এজেন্ট জনাব সাইফুল ইসলাম, ভেদরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব মজিবর রহমান খান শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জনাব মো: সোহরাব আলী বিশ^াসসহ স্থানীয় ব্যবসায়ী, গ্রাহকবৃন্দ ও বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।