বুলবুল সিকিউরিটিজকে নিবন্ধনের আবেদন করতে হবে ১৫ অক্টোবরের মধ্যে
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-০৯-১২ ১৯:২১:১৪
বুলবুল সিকিউরিটিজের আইনগত সমস্যা থাকার কারণে এখনও কোম্পানী হিসাবে স্টক ব্রোকার এবং ডিপজিটরি অংশগ্রহণকারী নিবন্ধন সনদ গ্রহণ করেনি। সাম্প্রতিক সময়ে উক্ত আইনগত সমস্যার নিষ্পত্তি হয়েছে। যার কারণে সিকিউরিটিজকে ১৫ অক্টোবরের মধ্যে নিবন্ধন সনদ গ্রহণ করতে সময় সীমা বেধে দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের ৬৯৬তম নিয়মিত সভায় এ সময় সীমা নির্ধারণ করা হয়।
বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মোঃ সাইফুর রহমান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বুলবুল সিকিউরিটিজ (DSE TREC NO 032) ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের TREC Holder যারা আইনগত সমস্যা থাকার কারনে এখনও কোম্পানী হিসাবে স্টক ব্রোকার এবং ডিপজিটরি অংশগ্রহণকারী নিবন্ধন সনদ গ্রহণ করেনি। সাম্প্রতিক সময়ে উক্ত আইনগত সমস্যার নিষ্পত্তি হয়েছে। বুলবুল সিকিউরিটিজের আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন অক্টোবর ১৫, ২০১৯ পর্যন্ত সময় বর্ধিতকরেছে। উক্ত সময়ের মধ্যে আনুষ্ঠানিকতা সম্পন্ন করে প্রতিষ্ঠানটি কোম্পানী হিসাবে স্টক ব্রোকার এবং ডিপজিটরি অংশগ্রহণকারী নিবন্ধন সনদের জন্য আবেদন করবে। এ বিষয়ে আর কোন সময় বর্ধিত করা হবে না মর্মে কমিশন সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যদি বুলবুল সিকিউরিটিজ উক্ত সময়ের মধ্যে নিবন্ধন সনদের জন্য আবেদন করতে ব্যর্থ হয়, তবে উক্ত সময়ের পরে প্রতিষ্ঠানটি স্টক ব্রোকার এবংডিপজিটরি অংশগ্রহণকারী হিসেবে কোন কার্যক্রম পরিচালনা করতে পারবে না।
সান বিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













