পুঁজিবাজার নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৯-১৪ ১৭:৫৯:৪১
পুঁজিবাজারের চলমান পরিস্থিতি নিয়ে সোমবার (১৬ সেপ্টেম্বর) স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠকে বসবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
শনিবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সোমবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে বিএসইসি, ডিএসই, সিএসই, ডিএসই ব্রোকারর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) নেতারা অংশ নেবেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













