পুঁজিবাজারের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করব-অর্থমন্ত্রী
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-১০-০২ ১৮:১৫:২২
পুঁজিবাজার নিয়ে আমরাআলোচনা করব। আলোচনা করার জন্য আমাদের সব বিশেষজ্ঞ, যারা পুঁজিবাজারের সঙ্গে সংশ্লিষ্ট, পুঁজিবাজার নিয়ে চিন্তা করেন, তাদের আমরা আমন্ত্রণ জানিয়েছি। এই আলোচনা থেকে আমরা কার্যকর ব্যবস্থা গ্রহণ করব।
সোমবার আগারগাঁও পরিকল্পনা মন্ত্রণালয়ে এনইসি সম্মেলন কক্ষে স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভার সূচনা বক্তব্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এসব কথা বলেন।
এ সময় অর্থমন্ত্রী স্টেকহোল্ডারদের উদ্দেশ্যে বলেন, পুঁজিবাজারের উন্নয়নে আপনারা যে পরামর্শ দিবেন সে আলোকে ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে আমরা আপনাদের সাথে আরো একবার আলোচনায় বসব।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আয়োজিত সভায় অর্থ সচিব আসাদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত রয়েছেনতত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম,বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক খায়রুল হোসেন, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান শফিকুর রহমান পাটোয়ারী, ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান অধ্যাপক আবুল হাশেম, ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, সোনালি, অগ্রণী, জনতা ও রূপালি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের (বিএমবিএ) নেতৃবৃন্দ।
সান বিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













