বাজার অস্থিরতায় ক্ষোভ জানিয়েছে ক্যাব
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৯-১৬ ১৯:৩০:৪৬
ভারতে পেঁয়াজের রফতানি মূল্য বাড়ানোর সংবাদে দেশে পেয়াঁজের মূল্য হঠাৎ করে আরেক দফা বাড়লেও বানিজ্য মন্ত্রণালয়, জেলা প্রশাসন কোন প্রকার উদ্যোগ না নিয়ে নিরব থাকায় ক্ষোভ জানিয়েছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
গণমাধ্রমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ ক্ষোভ জানিয়েছে সংস্থাটি।
বিবৃতিতে বলা হয়, আর্ন্তজাতিক বাজারে দাম বৃদ্ধির অযুহাতে ব্যবসায়ীরা বারবার তাৎক্ষনিক দাম বাড়ালেও বিদেশে দাম কমলে তার প্রতিফলন দেশে হয় না, তখন উল্টো সুর বেশী দামে কেনা, লোকসান দিয়ে বিক্রি করবো নাকি? যে কোন পণ্যের দাম বাড়লে বা কৃত্রিম সংকট তৈরী হলে ইতি পূর্বে বানিজ্য মন্ত্রণালয় ও জেলা প্রশাসন ঐ খাতের ব্যবসায়ী ও ভোক্তা এবং প্রশাসনের লোকজনকে নিয়ে করনীয় বিষয়ে পরামর্শ সভা করে বিকল্প উৎস থেকে আমদানি করা।
বিবৃতিতে বলা হয়, বাজার তদারকি জোরদার করে মজুতদারী ঠেকানো, টিসিবিকে দিয়ে খোলা বাজারে পণ্য বিক্রির উদ্যোগ নিয়ে অস্থিরতা দূরীকরণে উদ্যোগ নেবার উদাহারণ থাকলেও ইদানিং ব্যবসায়ীদের উপর সবকিছুর ছেড়ে দিয়ে সরকারের দায়িত্বশীল লোকজন দিবাস্বপ্নে বিভোর। এ অবস্থায় জনগনের অবস্থা ত্রাহি, ত্রাণ কর্তা হিসাবে আল্লাহর কাছে প্রার্থনা করা ছাড়া উপায় থাকছে না।
বিবৃতিতে বলা হয়, এরআগে ব্যবসায়ীরা বাজেটে শুল্ক আরোপসহ নানা অজুহাতে দাম বাড়ালেও সরকার বেশ কিছু পণ্যের বিষয়ে শুল্ক ছাড় দিলেও বাজারে তার প্রতিফলন ঘটেনি। ফলে বাজারে সবরকম নিত্যপ্রয়োজনীয় ভোগ্য পণ্যের দাম সাধারণ মানুষের নাগালে চলে গেছে। এ অবস্থায় জরুরী ভাবে সরকারের বানিজ্য মন্ত্রণালয়, জেলা-উপজেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরসহ সরকারের বিভিন্ন বিভাগের প্রতিনিধি, ক্যাব, গণমাধ্যম ও চেম্বার প্রতিনিধি সমন্বয়ে বাজার তদারকি জোরদার, জাতীয় ও স্থানীয় ভাবে ব্যবসায়ীদের সাথে জরুরী সভা করে সম্ভাব্য করনীয় নির্ধারন, বিকল্প উৎস থেকে এ সমস্ত পণ্য আমদানি নিশ্চিত করা, বিকল্প বাজার হিসাবে টিসিবির মাধ্যমে ভোগ্য পণ্য বিক্রি জোরদার করার দাবি জানিয়েছেন দেশের ক্রেতা-ভোক্তাদের স্বার্থ সংরক্ষনকারী জাতীয় প্রতিষ্ঠান কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
বাজারে পেয়াঁজের মূল্য অস্বাভাবিক ভাবে বৃদ্ধিতে বিবৃতিতে এক বিবৃতিতে ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারন সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, ক্যাব মহানগরের সভাপতি জেসমিন সুলতানা পারু, সাধারন সম্পাদক অজয় মিত্র শংকু, যুগ্ন সম্পাদক তৌহিদুল ইসলাম, ক্যাব চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান প্রমুখ উপরোক্ত দাবি জানান।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














