ঢাবিতে ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৯-১৮ ১৬:২২:০৫
বিনা পরীক্ষায় ৩৪ শিক্ষার্থী ভর্তির প্রতিবাদে বাম ছাত্র সংগঠনগুলোর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাণিজ্য অনুষদের ডিনের কার্যালয় ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে ছাত্রলীগ। এসময় দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এসব ঘটনা ঘটে।
এ ঘটনায় আসিফ নামে এক আন্দোলনকারী আহত হয়েছেন বলে জানা গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুর্নীতিবিরোধী এক বিক্ষোভ মিছিল কেন্দ্র করে ছাত্রলীগের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বাম ছাত্র সংগঠনের নেতাকর্মীরা এই মিছিল বের করলে এতে বাধা দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। সংঘর্ষে নাহিদ নামে এক শিক্ষার্থী আহত হয়েছেন।
অপরদিকে নিয়মিত শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণকারী সব নিয়ম বহাল রাখার দাবিতে কলা অনুষদের ডিন কার্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের স্মারকলিপি দেয়াকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের হাতাহাতি হয়েছে।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













