বাংলাদেশ বিনিয়োগবান্ধব উচ্চ প্রবৃদ্ধির দেশ- বিডা 

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৯-১৯ ১৭:৩৯:১৬


অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (এমটব) প্রতিনিধিদল বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কার্যালয়ে প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাত করেন।

বৃহস্পতিবার এ সৌজন্য সাক্ষাতকালে মোঃ সিরাজুল   ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ,  ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের এই অগ্রযাত্রায় টেলিযোগাযোগ খাতের গুরুত্ব অপরিসীম। আগামী পৃথিবী হবে তথ্য ও প্রযুক্তির। তাই টেলিযোগাযোগ খাতের উৎকর্ষতার ওপর গুরুত্ব বাড়াতে হবে।

এ সময়ে এমটবের প্রতিনিধি দল  জিডিপিতে টেলিকম অপারেটরসদের অবদান তুলে ধরে বলেন, বাংলাদেশের এই অগ্রযাত্রায় এমটব সব সময় সাথেই থাকবে। তারা সিম ট্যাক্স, লাইসেন্স ফি, ফোর-জি নেটওয়ার্ক সম্প্রসারণ এবং ভবিষ্যতে ফাইভ-জি নেটওয়ার্ক স্থাপন পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে বিডা এর নির্বাহী চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম বলেন, বাংলাদেশ বিনিয়োগবান্ধব উচ্চ প্রবৃদ্ধির দেশ,  চলতি বছরে আমাদের  জিডিপি তে প্রবৃদ্ধি হার প্রায় ৮.১৩% এবং ভবিষ্যতে তা  আরো বৃদ্ধি পাবে । বর্তমান বিশ্বের বিবেচনায়  বাংলাদেশ নিরাপদ  বিনিয়োগ এবং পুনঃবিনিয়োগের শ্রেষ্ঠ  যায়গা।

সান বিডি/এসকেএস