ঢাবি ‘গ’ ইউনিটের ফল প্রকাশ
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৯-২৬ ১৩:২৯:৫২
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের স্নাতক সম্মান শ্রেণির প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে ১৫ দশমিক ৪৯ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১টায় ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনে কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করেন।
বিস্তারিত ফলাফল এবং ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট admission.eis.du.ac.bd-তে জানা যাবে। এছাড়া DU GA লিখে রোল নম্বর লিখে ১৬৩২১ নম্বরে send করলেই ফিরতি SMS-এ শিক্ষার্থীরা তার ফলাফল জানতে পারবে।
সানবিডি/ঢাকা/এবিএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













