প্রধানমন্ত্রীর জন্মদিনে নোবিপ্রবি ছাত্রলীগের আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আপডেট: ২০১৯-০৯-২৮ ১৭:৩৫:৫৭


আজ ২৮ সেপ্টেম্বর (শনিবার) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন উপলক্ষে, নোবিপ্রবি ছাত্রলীগ এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে।

নোবিপ্রবি ছাত্রলীগের সভাপতি সফিকুল ইসলাম রবিন ও সাধারন সম্পাদক এস. এম ধ্রুব’র তত্বাবধানে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় আলোচনায় বক্তব্য রাখেন দলের নেতাকর্মীরা। দলীয় সবাই সম্মিলিতভাবে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু প্রার্থনা করেন এবং নোবিপ্রবি ছাত্রলীগের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরেন।

” বাংলাদেশ স্বাধীন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছেন তিনি আর বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যহত রেখেছেন তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা” – বলে উল্লেখ করেন তরুণ ছাত্র নেতা মিরাজ মাহতাব।

আলোচনা পর্ব শেষে বিশ্ববিদ্যালয় আঙ্গিনায় বৃক্ষরোপণ করেন নোবিপ্রবি ছাত্রলীগ পরিবার।

সানবিডি/ঢাকা/এবিএস