আজ থেকে নোবিপ্রবি-তে পূজার ছুটি শুরু

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ২০১৯-১০-০৩ ১৪:৩৭:১০


আজ ৩ অক্টোবর (বৃহস্পতিবার) থেকে আগামী ১৩ অক্টোবর (রবিবার) পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মুমিনুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অ্যাকাডেমিক কার্যক্রম ৩ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকলেও প্রশাসনিক কার্যক্রম দুই-দিন পিছিয়ে অর্থাৎ ৬ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। এরপর ১৪ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কর্যক্রম পুনরায় স্বাভাবিক গতিতে চলতে থাকবে।

বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা পূজা ও লক্ষ্মী পূজা উপলক্ষে এই ছুটি ঘোষিত হয়েছে।

অন্যদিকে আগামীকাল শুক্রবার সকাল ১০ টা থেকে নোবিপ্রবির আবাসিক হলগুলো বন্ধ ঘোষণা করা হয়। এক্ষেত্রে বন্ধ চলাকালীন সময়ে হলগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানান হলের প্রাধ্যাক্ষগণ।

সানবিডি/আরআ/এবিএস