লাগাতার দরপতনের প্রতিবাদে বিনিয়োগকারীদের মানববন্ধন

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-১০-১৫ ১৪:৩৯:০৭


পুঁজিবাজারে লাগাতার দরপতনের প্রতিবাদে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে মানববন্ধন করেছেন বিনিয়োগকারীরা।

মঙ্গলবার সকাল ১১টার দিকে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে এ মানববন্ধন করেন তারা। এ সময় তারা বিক্ষোভ প্রদর্শন করেন। ভিডিও দেখতে ক্লিক করিন:

মানববন্ধনে বিনিয়োগকারীরা বলেন, লাগাতার দরপতনে বিনিয়োগকারীরা নি:স্ব হয়ে পড়ছেন। কিন্তু নীতি নির্ধারণী মহল দৃশ্যত কোন দায়িত্ব পালন করছে না। যার কারণে বাধ্য হয়ে আজকে প্রতিবাদ জানাতে রাস্তায় নামতে হচ্ছে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেনের পদত্যাগের দাবি করেন আন্দোলনরত বিনিয়োগকারীরা।

বিনিয়োগকারীরা খন্দকার ইব্রাহীম খালেদকে প্রধান করে শেয়ার কেলেংকারি তদন্তে কমিটির প্রতিবেদন অনুযায়ী যেসব ব্যক্তি বা গোষ্ঠী পুঁজিবাজারকে লুন্ঠন করেছে তাদের প্রত্যককে আইনের আওতায় এনে বিনিয়োগকারীদের অর্থ ফেরতে ব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানান।

মানববন্ধনে বিনিয়োগকারী মে।লাগান দেন বাঁচতে হবে লড়তে হবে, লড়াই করে জিততে হবে। শেয়ারবাজার ঠিক করো, নইলে বুকে গুলি কর।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি এ কে এম মিজানুর রশীদ, ‌সি‌নিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী আব্দুর রাজ্জাক, যুগ্ন সাধারণ সম্পাদক ম‌সিউর রহমান,প্রচার সম্পাদক মিজানুর রহমানসহ সগঠনের নেতারা।

সানবিডি/এসকেএস