কোন লভ্যাংশ দেয়নি ইমাম বাটন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১০-২৮ ১৮:১০:৫১
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য কোন লভ্যাংশ ঘোষণা করেনি। ৩০ জুন, ২০১৯ সমাপ্ত হিসাব বছরের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪৯ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ৫ টাকা ৩২ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ ডিসেম্বর । এ সংক্রান্ত রেকর্ড ডেট ২৫ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
সানবিডি/ঢাকা/এসআই






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














