যে কারণে ধ্বংস হয় একটা প্রতিষ্ঠান

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১১-০৩ ১৬:৫১:২২


দক্ষ ও যোগ্য ব্যক্তিকে দায়িত্ব দিলেও আপনার স্বপ্নের প্রতিষ্ঠান নিজের হাতে পরিচালনা ও দেখভাল করুন। কেননা নিজের সন্তানের মূল্য শুধুমাত্র মা-ই বুঝেন। অন্যরা বুঝলেও আপনার মতো করে বুঝবে না।

দক্ষ, যোগ্য, বিশ্বস্ত, দায়িত্বশীল ও আন্তরিক কর্মীদের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না। এই কর্মীরাই আপনার প্রতিষ্ঠানকে সফলতার শীর্ষে নিয়ে যেতে পারেন। আবার খারাপ ব্যবহার বা তাদের সঠিক মূল্যায়ন না করলে ফাঁকি দিয়ে ধীরে ধীরে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারেন। কর্মীরা প্রতিষ্ঠানের মূল প্রাণ।

প্রতিষ্ঠানের নিয়মনীতি যেটা থাকবে সব কর্মীর জন্য যেন সেটা সমান থাকে। কারো প্রতি অন্যায় করবেন না।

প্রত্যেকজন কর্মীর যোগ্যতা অনুসারে পারিশ্রমিক দিন। দিতে না পারলেও তার সাথে খারাপ আচরণ করবেন না। কেননা প্রত্যেকে প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত ও নিজ নিজ ক্ষেত্রে বিশেষভাবে দক্ষ।

মাস শেষ হলে প্রতিষ্ঠানের নিয়ম অনুসারে নির্দিষ্ট তারিখে যার যা পাওনা সেটা তাকে বুঝিয়ে দিন। কেননা প্রত্যেকজন কর্মী পেটের দায়ে আপনার প্রতিষ্ঠানে কাজ করতে এসেছেন। এ টাকার উপরে একজন কর্মীর পরিবারের সমস্ত কিছু চলে। তাই নির্দিষ্ট তারিখে বেতন না দিতে পারলে আগে থেকে জানিয়ে দিন। যাতে ওই কর্মী সে অনুসারে পরিবারের প্রয়োজনীয় সব ব্যবস্থা করতে পারেন।

প্রতিষ্ঠানের নীতির সাথে কথা-কাজের মিল রাখুন। না হলে পেশাদার, দক্ষ ও বিশ্বস্ত কর্মীরা থাকবে না। নতুনরা আসবেন। কিন্তু একজনকে প্রতিষ্ঠানের হালচাল বুঝতেও ৬ মাস সময় লেগে যায়। এতে প্রতিষ্ঠানের উন্নয়নের ধারাবাহিকতা বাধা পড়বে।
সানবিডি/ঢাকা/এসএস