শেয়ারের দামের উত্থান-পতন একটি স্বাভাবিক ঘটনা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১১-১৩ ১৮:৩৮:৫৭


শেয়ারের দামের উত্থান-পতন একটি স্বাভাবিক ঘটনা। এর ফলে বিনিয়ােগকারীরা স্বাভাবিক নিয়মেই লাভ-লােকসান করতে পারে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার (১৩ নভেম্বর ২০১৯) জাতীয় সংসদে সংসদ সদস্য বেগম রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ মন্তব্য করেন।

অর্থমন্ত্রী বলেন, বিদ্যমান বিও অ্যাকাউন্টধারীদের মধ্যে সকল বিনিয়ােগকারী একই সঙ্গে শেয়ারবাজারে লেনদেন করে না। কিছু সংখ্যাক বিনিয়ােগকারী প্রায়শই লেনদেন করেন, কিছু সংখ্যক বিনিয়ােগকারী স্বল্প ও দীর্ঘ বিরতির পর লেনদেন করেন।
সানবিডি/ঢাকা/এসএস