মার্চেন্ট ব্যাংকার ও পাের্টফোলিও ম্যানেজার বিধিমালা চূড়ান্ত অনুমোদন

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১১-২১ ১৭:২৫:১৪


সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মার্চেন্ট ব্যাংকার ও পাের্টফোলিও ম্যানেজার) বিধিমালা, ১৯৯৬ এর সংশােধন প্রস্তাব কিছু পরিবর্তন
সাপেক্ষে চূড়ান্তভাবে অনুমােদিত হয়।

বৃহস্পতিবার বিএসইসির ৭০৬ তম সভায় এ বিধিমালা অনুমােদিত হয়।

এই সংশােধনীর ফলে কোন মার্চেন্ট ব্যাংকার ইস্যু ব্যবস্থাপক হিসাবে সেই মার্চেন্ট ব্যাংকার বা তার ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা যে কোম্পানির ইস্যুর ব্যবস্থাপনায় নিয়ােজিত থাকবে, সে কোম্পানির সিকিউরিটিজ ব্যতীত অন্য কোম্পানির সিকিউরিটিজ ক্রয়-বিক্রয় করতে পারবেন।

সানবিডি/ঢাকা/এসআই