তিন কোম্পানির লভ্যাংশ
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-১১-২৮ ১৮:৫২:৩৫
পুঁজিবাজারের তালিকাভুক্ত তিনটি কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ৩০ জুন, ২০১৯ সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো-বঙ্গজ,এএফসি এগ্রো বায়োটিক ও একটিভ ফাইন কেমিক্যালস লিমিটেড।
বঙ্গজ লিমিটেড:
এ কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ।
কোম্পানি সূত্র মতে, সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১৭ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ২২ টাকা ২২ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর । এ সংক্রান্ত রেকর্ড ডেট ১৮ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
এএফসি এগ্রো বায়োটিক:
পুঁজিবাজারে তালিকাভুক্ত এএফসি এগ্রো বায়োটিক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস লভ্যাংশ। এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ২২ পয়সা।
আগামী ৩১ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড নির্ধারণ করা হয়েছে ১৯ ডিসেম্বর।
একটিভ ফাইন কেমিক্যালস:
একটিভ ফাইন কেমিক্যালস লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৯৭ পয়সা।
আগামী ৩১ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড নির্ধারণ করা হয়েছে ১৯ ডিসেম্বর।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














