একটিভ ফাইনের লভ্যাংশ ঘোষণা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১১-২৮ ১৮:৪৩:২০
পুঁজিবাজারে তালিকাভুক্ত একটিভ ফাইন কেমিক্যালস লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। ৩০ জুন, ২০১৯ সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৯৭ পয়সা।
আগামী ৩১ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড নির্ধারণ করা হয়েছে ১৯ ডিসেম্বর।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














