৫ কোম্পানির সোমবার লেনদেন বন্ধ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১২-০১ ১২:৪৩:৫১


পুঁজিবাজারে তালিকাভু্ক্ত ৫ কোম্পানির সোমবার লেনদেন বন্ধ রাখবে। কোম্পানিগুলো হচ্ছে- বসুন্ধরা পেপার, মেঘনা সিমেন্ট, ফার্মা এইড, শরমিতা হসপিটাল ও এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচ্যুয়াল ফান্ড ওয়ান । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সোমবার এসব কোম্পানির বার্ষিক সাধারন সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এ কারণে লেনদেন স্থগিত রাখবে কোম্পানিগুলো। মঙ্গলবার এসব কোম্পানির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।

সানবিডি/এসকেএস