৬ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে মঙ্গলবার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১২-০২ ১১:৩১:৩৫


পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানি মঙ্গলবার স্পট মার্কেটে যাচ্ছে । কোম্পানিগুলো হলো-রিজেন্ট টেক্সটাইল, আরএসআরএম স্টীল, সোনালী আঁশ, ম্যাকসন স্পিনিং, আনোয়ার গ্যালভানাইজিং ও এস্কয়ার নিট।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার কোম্পানিগুলোর বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এর আগের দুই কার্যদিবস অর্থাৎ ৩ ও ৪ ডিসেম্বর স্পট মার্কেটে হবে কোম্পানিগুলো শেয়ার লেনদেন। রেকর্ড ডেটের কারণে বৃহস্পতিবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানিগুলো।

সানবিডি/এসকেএস