মিরাকল ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১২-০৩ ১০:৩১:৪৮
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’১৯) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১.২৫ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ০.২৮ টাকা।
এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১.৪৯ টাকা। ৩০ সেপ্টেম্বর, ২০১৯ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৭.৬১ টাকা।
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














