নভেম্বরেও ডিলারে সেরা ইসলামী ব্যাংক সিকিউরিটিজ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১২-০৩ ১৯:৩৬:৩৬
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) নভেম্বর মাসে লেনদেনের ভিত্তিতে সেরা ১০ ডিলারের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় বরাবরের মতো শীর্ষে স্থান ধরে রেখেছে ইসলামী ব্যাংক সিকিউরিটিজ। দ্বিতীয় অবস্থানে রয়েছে অ্যাপেক্স ইনভেস্টমেন্ট লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এ তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে আইডিএলসি সিকিউরিটিজ,চতুর্থ অবস্থানে ইউনিরয়েল সিকিউরিটিজ, পঞ্চম সিটি ব্রোকারেজ লিমিটেড, ৬ষ্ঠ ব্রাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড, সপ্তম এম সিকিউরিটিজ লিমিটেড, অষ্টম প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, নবম এসএআর সিকিউরিটিজ লিমিটেড এবং দশম স্থানে রয়েছে এনসিসি ব্যাংক সিকিউরিটিজ অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড।
শীর্ষ ২০ থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হলো- ইবিএল সিকিউরিটিজ, ব্লু সিপ সিকিউরিটিজ, এমটিবি সিকিউরিটিজ, হজরত আমানত শাহ সিকিউরিটিজ, জে. রহমান প্রাইভেট লিমিটেড, ঢাকা ব্যাংক সিকিউরিটিজ, শান্তা সিকিউরিটিজ লিমিটেড, এনএল আই সিকিউরিটিজ, ট্রাস্ট ব্যাংক সিকিউরিটিজ ও পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড।
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














