লভ্যাংশ না দেওয়ায় জেড ক্যাটাগরিতে ফ্যামিলিটেক্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১২-০৫ ১০:৪৮:৫৭


পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ফ্যামিলিটেক্স বিডি লিমিটেডকে বি ক্যাটাগরি থেকে   জেড ক্যাটাগরিতে পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির পর্ষদ ৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেওয়ার প্রস্তাব করার প্রেক্ষাপটে ক্যাটাগরি অবনমনের এ সিদ্ধান্ত হয়েছে। ৮ ডিসেম্বর রোববার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

আইনানুযায়ী, কোনো কোম্পানি সর্বশেষ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দিলে তা জেড ক্যাটাগরিভুক্ত হয়।

সানবিডি/এসকেএস