শাশা ডেনিমস কারখানার আগুন নিয়ন্ত্রণে
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-১২-০৫ ১৮:৩৮:১৫
পুঁজিবাজার তালিকাভুক্ত কোম্পানি শাশা ডেনিমসের কারখানার আগুন এখন নিয়ন্ত্রণে, বিকালে আনুমানিক সাড়ে ৪ টা থেকে ৫টা মাঝা-মাঝি সময় কারখানায় আগুন লাগে।
বৃহস্পতিবার শাশা ডেনিমসের কোম্পানি সচিব আসলাম আহমেদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনীর ৫টি ইউনিট কাজ করছে। এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে কি না তাৎক্ষণিক তা জানাতে পারেননি এবং কিভাবে আগুনের সূত্রপাত তা আমরা এখনো জানতে পারিনি।
তিনি আরো বলেন, আমরা দেখছি কিভাবে এই আগুনের সূত্রপাত । আর এই আগুন লেগে কোন ক্ষয়-ক্ষতি হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এখন এ ব্যপারে কিছুই বলা যাচ্ছে না। আমরা পরে জানতে পারবো কি ক্ষয়-ক্ষতি হলো।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













