শাশা ডেনিমসের মূল কারখানার কোনো ক্ষতি হয়নি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১২-০৫ ২১:১৯:৪১


পুঁজিবাজার তালিকাভুক্ত কোম্পানি শাশা ডেনিমসের কারখানার আগুন এখন পুরো নিয়ন্ত্রণে। তবে আগুনে কোম্পানিটির মূল কারখানার কোনো ক্ষতি হয়নি। বিষয়টি সান বিডিকে নিশ্চিত করেছেন শাশা ডেনিমসের কোম্পানি সচিব আসলাম আহমেদ খান।

তিনি বলেন, আমাদের মূল কারখানায় আগুণ লাগেনি। সাইডেন সেটে এই আগুন লেগেছিলো। তবে খুব অল্প সময়ের মধ্যে দমকল বাহিনীর ৫টি ইউনিট কাজ করে তা নিয়ন্ত্রণে নিয়ে এসেছে।

উল্লেখ, আজ বৃহস্পতিবার বিকালে আনুমানিক সাড়ে ৪ টা থেকে ৫টা মাঝা-মাঝি সময় কারখানায় আগুন লাগে।