হাইডেলবার্গ সিমেন্টের এমিরেটস সিমেন্ট ও এমিরেটস পাওয়ার অর্জন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১২-০৮ ১১:৩০:১৪
এমিরেটস সিমেন্ট বাংলাদেশ লিমিটেড এবং এমিরেটস পাওয়ার কোম্পানি লিমিটেড নামের দুইটি প্রতিষ্ঠানের শতভাগ শেয়ারের মালিকানা অর্জন করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত হাইডেলবার্গ সিমেন্ট। ডিএসই সুত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আল্ট্রাটেক সিমেন্ট মিডেল ইস্ট ইনভেস্টমেন্ট থেকে প্রতিষ্ঠান দুইটির মালিকানা অর্জন করেছে হাইডেলবার্গ সিমেন্ট।
হাইডেলবার্গ সিমেন্টের কাছে গত ৫ ডিসেম্বর এমিরেটস সিমেন্ট বাংলাদেশ লিমিটেড এবং এমিরেটস পাওয়ার কোম্পানি লিমিটেডকে হস্তান্তর করা হয়েছে।
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














