লভ্যাংশ না দিয়ে জেড ক্যাটাগরিতে নামল ২৬ কোম্পানি

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১২-০৮ ১৩:৫৬:৫৭


পুঁজিবাজারে তালিকাভুক্ত ২৬টি কোম্পানি শেয়ারহোল্ডারদের কোনো ধরনের লভ্যাংশ না দেওয়ায় জেড ক্যাটাগরিতে নেমে গেছে । কোম্পানিগুলো ৩০ জুন, ২০১৯ সালের সমাপ্ত অর্থবছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য কোন লভাংশ দেয়নি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো-শাইনপুকুর সিরামিকস, রেনউইক যজ্ঞেশ্বর, বিডি থাই অ্যালুমিনিয়াম, সালভো কেমিক্যাল, ইনটেক, জেনারেশন নেক্সট ফ্যাশন, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, শ্যামপুর সুগার মিলস, জিলবাংলা সুগার মিলস, জুন স্পিনার্স , আর এন স্পিনিং, মেঘনা কনডেন্সড মিল্ক , উসমানিয়া গ্লাস, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, আরামিট সিমেন্ট , বাংলাদেশ সার্ভিসেস, বেক্সিমকো সিনথেটিক্স, দুলামিয়া কটন, জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ, সাভার রিফ্রেক্টরিজ, গোল্ডেন সন, সাফকো স্পিনিং, ইমাম বাটন, বিচহ্যাচারি, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ও ফেমিলিটেক্স ।

নিয়ম অনুযায়ী, কোনো ধরনের লভ্যাংশ না দিলে সেই কোম্পানির ঠিকানা হবে জেড ক্যাটাগরিতে। এই গ্রুপের কোম্পানিকে পুঁজিবাজারের সব থেকে বাজে বা পচা কোম্পানি হিসেবে বিবেচনা করা হয়।

এবার শেয়ারহোল্ডারদের কোনো ধরনের লভাংশ না দেয়া কোম্পানিগুলোর মধ্যে মুনাফা করা প্রতিষ্ঠানও রয়েছে। ২০১৮-১৯ হিসাব বছরের ব্যবসায় মুনাফা করার পরও লভাংশ না দেয়া কোম্পানিগুলো হলো- শাইনপুকুর সিরামিকস, রেনউইক যজ্ঞেশ্বর, বিডি থাই অ্যালুমিনিয়াম, সালভো কেমিক্যাল, ইনটেক, জেনারেশন নেক্সট ফ্যাশন এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ,

এর মধ্যে শাইনপুকুর সিরামিকস ৪৩ পয়সা, রেনউইক যজ্ঞেশ্বর শেয়ারপ্রতি ৪ টাকা ২১ পয়সা, বিডি থাই অ্যালুমিনিয়াম ৫৬ পয়সা, সালভো কেমিক্যাল ৬১ পয়সা, ইনটেক ৩৯ পয়সা, জেনারেশন নেক্সট ফ্যাশন ৪৩ পয়সা এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ২৫ পয়সা মুনাফা করেছে।

অপরদিকে, লোকসানে পড়ে লভাংশ না দেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শ্যামপুর সুগার মিলস ১২৬ টাকা ২৯ পয়সা, জিলবাংলা সুগার মিলস ১০৩ টাকা ৯০ পয়সা, জুন স্পিনার্স ৪৬ টাকা ১৯ পয়সা, আর এন স্পিনিং ১৫ টাকা ৪৭ পয়সা, মেঘনা কনডেন্সড মিল্ক ৭ টাকা ৮০ পয়সা, উসমানিয়া গ্লাস ৬ টাকা ২১ পয়সা,  অলটেক্স ইন্ডাস্ট্রিজ ৬ টাকা ৯ পয়সা, আরামিট সিমেন্ট ৫ টাকা ১৫ পয়সা, বাংলাদেশ সার্ভিসেস ৩ টাকা ৭৩ পয়সা, বেক্সিমকো সিনথেটিক্স ৩ টাকা ৪৬ পয়সা, দুলামিয়া কটন ২ টাকা ২৮ পয়সা, জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ ২ টাকা ২৪ পয়সা, সাভার রিফ্রেক্টরিজ ১ টাকা ১৩ পয়সা, গোল্ডেন সন ৯৯ পয়সা, সাফকো স্পিনিং ৪৯ পয়সা, ইমাম বাটন ৪৯ পয়সা, বিচহ্যাচারি ৩৬ পয়সা, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ৩২ পয়সা এবং ফেমিলিটেক্স ৮ পয়সা শেয়ারপ্রতি লোকসান করেছে।

সানবিডি/এসকেএস