১২ ডিসেম্বর এএফসি এগ্রোর বোর্ড সভা
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১২-০৯ ১০:১০:০৮
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের এএফসি এগ্রো লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ওইদিন বিকেল ৩টায় এ সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০১৯ সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে।
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














