কুইনসাউথের ২টি গ্যাস জেনারেটর স্থাপনের সিদ্ধান্ত
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১২-০৯ ১০:১৭:১৬
পুঁজিবাজারে তালিকাভুক্ত কুইনসাউথ টেক্সটাইলের পরিচালনা পর্ষদ ২টি গ্যাস জেনারেটর স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি ১৫০০ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন দুইটি গ্যাস জেনারেটর স্থাপনে আনুমানিক ৬ কোটি ৮০ লাখ টাকা খরচ হবে। জেনারেটরগুলো স্থাপনের পর কোম্পানিটির প্রতি মাসে প্রায় ৩৭ লাখ টাকা সঞ্চয় হবে।
জেনারেটরগুলো স্থাপনের পর কোম্পানির প্রতি বছর ট্যাক্ট পরবর্তী মুনাফা প্রায় ৪ কোটি ৫০ লাখ টাকা বাড়বে।
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














