অর্থমন্ত্রী ও গভর্ণরের সাথে বৈঠকে বসবে ডিএসই

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-১২-০৯ ১৬:৫৬:৩০


বর্তমান পুঁবিবাজার পরিস্থিতি ও টেকসই উন্নয়নের জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদ অর্থমন্ত্রী  ও বাংলাদেশ ব্যাংকের গভর্ণরের সাথে জরুরী বৈঠকে বসবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সোমবার ডিএসইর ৯৪১ তম বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাসেম।

এ বিষয়ে অবিলম্বে সরকারের অর্থ মন্ত্রনালয় ও বাংলাদেশ ব্যাংকের কাছে বৈঠকের জন্য সময় চেয়ে টচিঠি দেওয়ার জন্য ডিএসইর ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করা হয়েছে।

সানবিডি/এসকেএস