রূপালী ইনভেস্টমেন্টের প্যানেল ব্রোকার হলো সিটি ব্রোকারেজ
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-১২-০৯ ১৮:৫৯:৫৯
সরকারী প্রতিষ্ঠান রূপালী ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেডর প্যানেল ব্রোকার হলো সিটি ব্রোকারেজ লিমিটেড। সম্প্রতি প্রতিষ্ঠান দুটির মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
নিজ নিজ প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি সই করেন সিটি ব্রোকারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. আফফান ইউসুফ এবং রুপালী ইনভেস্টমেন্ট লিমিটেডের সিইও পারসোমা আলম। এ সময় উপস্থিত ছিলেন, সিটি ব্রোকারেজের সিএফও মোঃ ওয়ায়েশ কুরুনী আজাদ এবং এভিপি ও এনআরবি প্রধান মোঃ সাইফুল ইসলাম মাসুম এবং রুপালি ইনভেস্টমেন্ট লিমিটেডের সিএফও মোস্তফা সাজ্জাদুল হকসহ উভয় প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তারা।
জানা গেছে, এই চুক্তির মাধ্যমে সিটি ব্রোকারেজ রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেডের গ্রাহকদের শেয়ার ক্রয়-বিক্রয়ের সুবিধা দিবে। একই সাথে ঋণ সুবিধাও পাবে তার গ্রাহকরা।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














