আজিজ পাইপসের ৭ শতাংশ লভ্যাংশ অনুমোদন

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৯-১২-১১ ১৫:৩৬:০৭


পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি আজিজ পাইপসের ৩০ জুন,১৯ সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত লভ্যাংশ অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা।

বুধবার (১১ ডিসেম্বর)  আজিজ পাইপস্ লিমিটেডের ৩৮ তম বার্ষিক সাধারন সভা আইডিইবি ভবন, কাকরাইল, ঢাকায় অনুষ্ঠিত হয়।

উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে সভায় কোম্পানির ২০১৮-২০১৯ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ৭ শতাংশ নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডার কর্তৃক অনুমোদিত হয়।

সর্বশেষ অর্থবছরে (২০১৮-২০১৯) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৮০ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য দায় হয়েছে ১৬ টাকা ৭৪ পয়সা।

কোম্পানির চেয়ারম্যান রিফাত হাসানের সভাপতিত্বে এজিএম এ আরো উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ নূরুল আবছার,  স্বতন্ত্র পরিচালক খন্দকার নূরুজ্জামান,  নূরুল হক ও পরিচালক এটিএম আহমেদুর রহমান, মোহাম্মদ মোস্তাসিন হালিম, আমিনুল কাদের খান এবং কোম্পানি সচিব এ.এইচ.এম. জাকারিয়া প্রমুখ।

সানবিডি/ঢাকা/এসআই