রিং শাইন টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১২-১১ ১৫:৫৯:১৯


প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বৃহস্পতিবার পুঁজিবাজারে লেনদেন শুরু হতে যাওয়া রিং শাইন টেক্সটাইলের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে ৪০ শতাংশ।

আগের অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে অর্থাৎ প্রথম ৩ মাসে (জুলাই-সেপ্টেম্বর’১৯) এই মুনাফা বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরের প্রথম ৩ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৭০ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ০.৫০ টাকা। এ হিসাবে মুনাফা বেড়েছে ০.২০ টাকা বা ৪০ শতাংশ।

চলতি বছরের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫.৫৩ টাকায়।

সানবিডি/এসকেএস