বিচ হ্যাচারির প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-১২-১২ ১০:২৩:২৬


পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের লোকসানি কোম্পানি বিচ হ্যাচারি লিমিটেড প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’১৯) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে .০৮ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ছিল ০.০৯ টাকা।

এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে .০০০১ টাকা। ৩০ সেপ্টেম্বর, ২০১৯ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১০.০৬ টাকা। ৩০ জুন, ২০১৯ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য ১০.১৪ টাকা ছিল।

সানবিডি/এসকেএস