সোমবার বিজয় দিবসে পুঁজিবাজারের লেনদেন বন্ধ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১২-১৫ ১১:০৪:১৮


মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার দেশের পুঁজিবাজারের লেনদেন বন্ধ থাকবে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিজয় দিবস উপলক্ষে দেশের সব সরকারি, বেসরকারি ও স্বায়ত্বশাষিত প্রতিষ্ঠান বন্ধ থাকবে। একই সঙ্গে দেশের পুঁজিবাজারের লেনদেনও বন্ধ থাকবে। দিনটি উৎযাপন উপলক্ষে দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে।

সানবিডি/এসকেএস