২ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে মঙ্গলবার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১২-১৫ ১১:৩৮:১৩


পুঁজিবাজারের তালিকাভুক্ত এএফসি এগ্রো বায়োটেক ও ফাইন কেমিক্যালস লিমিটেড মঙ্গলবার স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) কোম্পানি ২টির বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এর আগের দুই কার্যদিবস অর্থাৎ ১৭ ও ১৮ ডিসেম্বর স্পট মার্কেটে হবে কোম্পানি শেয়ার লেনদেন। রেকর্ড ডেটের কারণে বৃহস্পতিবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানি দুইটি।

সানবিডি/এসকেএস