কোহিনূর কেমিক্যাল গত বছরের তুলোনায় এবার আরো ভালো করেছে

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১২-১৫ ১৩:২৬:৩৭


প্রথম ছয় মাসের অর্থ নৈতিক অগ্রগতি পরের ছয় মাসেও অব্যাহত থাকবে। আমাদের কোম্পানির গত আর্থিক বছরের তুলনায় এবছরও অনেক ভালো করেছে বলে জানান কোহিনুর কেমিক্যাল কোং (বিডি) লিমিটেডের চেয়ারম্যান ওবায়দুল করিম।

রবিবার (১৫ই ডিসেম্বর, ২০১৯) অফিসার্স ক্লাব, ২৬ বেইলী রোড, রমনা, ঢাকায় কোহিনূর কেমিক্যাল কোং (বিডি) লিমিটেড-এর ৩২ তম বার্ষিক সাধারন সভায় এ সব কথা বলেন।

সভায় সভাপতিত্বের বক্তিতায় কোম্পানীর চেয়ারম্যান ওবায়দুল করিম আরো বলেন, আর্থিক অগ্রগতির অংশ হিসেবে কোহিনুর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড সর্বোপরি সারাদেশের মানুষের অন্তরে স্থান করে নিয়েছে। জনগণের আস্থা অর্জন করে মানুষের সেবা দিয়ে আসছে।আমরা ধারাবাহিকভাবে এই সাফল্য ধরে রাখবো। ভবিষ্যতে ভোক্তদের মানসম্মত পণ্য ও সেবা দিতে সক্ষম হব।

তিনি বলেন, প্রতিবছরের ন্যায় ২০১৮-২০১৯ অর্থবছরেও আপনাদের কোম্পানি জাতীয় রাজস্ব কোষাগারে ৭২.০১ কোটি টাকা রাজস্ব খাতে জমা দিয়েছে যা কোম্পানির মোট আয়ের ১৮.০২ শতাংশ।আমাদের প্রতি আপনাদের বিশ্বাসসহ সহযোগিতার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই।

সভায় আরাও উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিম, পরিচালক এবাদুল করিম, স্বতন্ত্র পরিচালক প্রফেসর ড. এম শমসের আলী ও জনাব কাজী মামুন-উল-আশরাফ, পরিচালক (কর্পোরেট এফেয়ার্স) আবুল খায়ের, কোম্পানী সচিব ফেরদাউস জামান ও সিএফও জনাব আবু বকর সিদ্দিক।

বিপুল সংখ্যক শেয়ারহোল্ডারের উপস্থিতিতে সভায় ২০১৮-২০১৯ ইং অর্থবছরের নিরীক্ষিত হিসাব বিবরনী ও কোম্পানীর সার্বিক কার্যক্রমের উপর আলোচনা করা হয় এবং তা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। উক্ত সভা ২০১৮-২০১৯ অর্থ বছরের জন্য ২০ শতাংশ বোনাস ও ২০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের প্রস্তাব অনুমোদিত হয়।

সানবিডি/ঢাকা/এসআই