বিশ্বমানের ফার্মাসিটিক্যালস হওয়ার লক্ষে পরিচালিত ওরিয়ন ফার্মা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১২-১৫ ১৪:০৯:৩০


ওরিয়ন ফার্মা লিমিটেড কোম্পানিটি বিশ্বমানের ফার্মাসিটিক্যালস কোম্পানি হওয়ার লক্ষণ নিয়ে ঔষধ প্রস্তুত করার জন্য যাত্রা শুরু করেছিল এবং দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে পরিচালিত হয়ে আসছে।যা ইতির মধ্যে বাংলাদেশের শ্রেষ্ঠ কোম্পানিতে উন্নীত হয়েছে। আপনাদের কোম্পানি গত বছরের তুলনায় এবছর অনেক ভালো করেছে বলে জানান ওরিয়ন ফার্মা লিমিটেডের চেয়ারম্যান ওবায়দুল করিম ।

রবিবার (১৫ই ডিসেম্বর, ২০১৯) অফিসার্স ক্লাব, ২৬ বেইলি রোড, রমনা, ঢাকায় ওরিয়ন ফার্মা লিমিটেড-এর ৫৪ তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তিতায় তিনি আরো জানান, ওরিয়ন ফার্মা লিমিটেড দেশ ও জাতির প্রতি সব সময় দায়িত্বশীল ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও দায়িত্বশীল ভূমিকা পালন করবে। আপনাদের কোম্পানিটি কর্পোরেট ট্যাক্স মূল্য সংযোজন এবং অন্যান্য বিষয়ে গতবছর জাতীয় রাজস্ব কোষাগারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তারই ধারাবাহিকতায় এ  বছর আপনাদের কোম্পানি ৪৯৪.০৮ মিলিয়ন টাকা জাতীয় রাজস্ব কোষাগারে প্রেরণ করেছে যা কোম্পানির মোট নেটের ২২.২৩ শতাংশ।

কোম্পানির চেয়ারম্যান আরো জানান, আমরা আমাদের কোম্পানীর কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে থাকি। তারই ধারাবাহিকতায় প্রতি বছর হজ্জ ও  ওমরা পালনের জন্য প্রেরণ করা হয়। তারই ধারাবাহিকতায় এ  অর্থবছরেও কোম্পানির ৭ জন কর্মকর্তা-কর্মচারী কে হজ পালন ও ১৪ জন কর্মকর্তা-কর্মচারীকে ওমরা পালনের জন্য প্রেরণ করা হয়েছে। এ উদ্যোগটি সকল কর্মকর্তা-কর্মচারী কাছে প্রশংসিত হয়েছে।

কোম্পানির চেয়ারম্যান কোম্পানির শেয়ার হোল্ডার কর্মকর্তা-কর্মচারী গ্রাহক ব্যাংকার এবং নিয়ন্ত্রক সংস্থার সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে কোম্পানির পাশে থাকার জন্য আহবান জানান।

সভায় আরো উপস্থিত ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক  সালমান ওবায়দুল করিম, পরিচালক  জেরিন করিম, এবাদুল করিম, রেজাউল করিম, স্বতন্ত্র পরিচালক  শফিকুর রহমান, কোম্পানী সচিব  ফেরদাউস জামান ও চীফ ফাইনান্সিয়াল অফিসার সমরেশ বনিক।।

সভায় বিপুল সংখ্যক শেয়ারহোল্ডারের উপস্থিতিতে ৩০ শে জুন, ২০১৯ অর্থ বছরের আর্থিক বিবরনী ও কোম্পানীর সার্বিক কার্যক্রমের উপর আলোচনা করা হয় এবং তা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। উক্ত সভায় ৩০ শে জুন, ২০১৯ অর্থ বছরের জন্য ১৫ শতাংশ হারে নগদ লভ্যাংশ প্রদানের প্রস্তাবটি অনুমোদিত হয়।

সানবিডি/ঢাকা/এসআই