পৃথক স্থানে ৩০৯ ডেসিমিল জমি কিনবে রেনেটা
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১২-১৭ ১১:২৭:৪৮
পুঁজিবাজারে তালিকাভুক্ত রেনেটা দুইটি পৃথক স্থানে ৩০৯ ডেসিমিল জমি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি গাজীপুর জেলার রাজেন্দ্রপুরের ডোগরি নামক এলাকায় ১৭৩ ডেসিমিল এবং টাঙ্গাইল সদরের কান্দিলা এলাকায় ১৩৬ ডেসিমিল জমি ক্রয় করবে।
এই দুই স্থানে জমি ক্রয়ে রেজিস্ট্রেশন ও অন্যান্য খরচসহ কোম্পানিটির ৮ কোটি ৩৭ লাখ টাকা ও ৪ কোটি ৭৬ লাখ টাকা ব্যয় হবে।
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














