২ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে বুধবার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১২-১৭ ১১:৪৫:৩৩


পুঁজিবাজারের তালিকাভুক্ত যমুনা ওয়েল ও পাওয়ার গ্রীড লিমিটেড বুধবার স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, রোববার (২২ ডিসেম্বর) কোম্পানি ২টির বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এর আগের দুই কার্যদিবস অর্থাৎ ১৮ ও ১৯ ডিসেম্বর স্পট মার্কেটে হবে কোম্পানি শেয়ার লেনদেন। রেকর্ড ডেটের কারণে রোববার লেনদেন স্থগিত রাখবে কোম্পানি দুইটি।

সানবিডি/এসকেএস