আইপিওর অব্যবহৃত অর্থ এফডিআর করবে রানার অটোমোবাইলস
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-১২-১৭ ১৫:২৮:২৮
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রানার অটোমোবাইলস লিমিটেড প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে উত্তোলন করা অর্থের ৪০ কোটি টাকা ব্যবহার না করতে পারায় এফডিআর করবে।
মঙ্গলবার রাজধানীর মহাখালীর ট্রাষ্ট মিলনায়তনে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় (ইজিএম) এ সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।
ইজিএমে চেয়ারম্যান হাফিজুর রহমান খান বলেন, ২০১১ সালে আমরা আমাদের ফুল প্রজেক্ট নিয়ে কাজ শুরু করেছি ।এখানে পাঞ্চিং, ওয়েল্ডিং ,অ্যাসেমলি, টেস্টিং , কিউসি এইসব গুলো নিয়ে আমরা ২০১১ সালে পরিপূর্ণভাবে শুরু করে ছিলাম এবং সরকার থেকে বাংলাদেশে প্রথম মেনুফেকচারিং হিসেবে স্বীকৃতি লাভ করে ছিলাম।
এ সময় তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন সহযোগিতা পেয়েছি। সে জন্য সরকারের কাছে আমরা কৃতজ্ঞ । সরকার দেশে মোটরসাইকেল কারখানা স্থাপনের জন্য বিভিন্ন ধরনের সহযোগিতা দিয়েছেন এবং উৎসাহিত করেছে। এজন্যই বাংলাদেশে অন্যান্য মোটরসাইকেল কোম্পানিগুলো ম্যানুফ্যাকচারিং করতে অনেকটা বাধ্য হয়েছে। আমরা আইপিওতে যাওয়ার জন্য অনেক দিন আগে থেকেই চেষ্টা করেছিলাম। আমাদের লক্ষ্য জনগণের অর্থ বিনিয়োগ করে আমরা মোটরসাইকেল আরও আধুনিকায়ন করা। তাদের অর্থ ব্যয় করে আরো আধুনিক মোটরসাইকেল তৈরি করার জন্য।
তিনি আরও বলেন, আমরা মোটরসাইকেল ম্যানুফ্যাকচারিংয়ের মাধ্যমে বাংলাদেশে প্রথম এক্সপোর্ট কার্যক্রম শুরু করি। প্রথম বাংলাদেশ থেকে ভুটান ও নেপালের মোটরসাইকেল এক্সপোর্ট করেছে রানার অটোমোবাইলস্। ওই দেশগুলোতে যখন আমাদের মোটরসাইকেল ব্যবহৃত হয় তখন এই মোটরসাইকেল গুলা বাংলাদেশ পতাকা বহন করে। কেউ যদি জিজ্ঞেস করে এটা কোথাকার গাড়ি তখন বলে যে বাংলাদেশের ।
এছাড়া কোম্পানির ইজিএমে আরও দুইটি বিষয় অনুমোদন করা হয়। এগুলো হচ্ছে- কোম্পানি থ্রি হুইলার (সিএনজি) উৎপাদন করবে। এবং সর্বশেষ এজেন্ডাটি হচ্ছে কোম্পানি কর্পোরেট গভর্নেন্স কোড অনুযায়ী নতুন ধারা যুক্ত করবে।
ইজিএম শেষে একই স্থানে কোম্পানির ১৯ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। কোম্পানির ১৯ তম এজিএম হলেও এটি শেয়ারহোল্ডারদের জন্য প্রথম এজিএম।
এজিএম অনুষ্ঠানে কোম্পানির চেয়ারম্যান হাফিজুর রহমান খান বলেন, ১৫ বছর ধরে ১০০ সিসির বাজারে নেতৃত্ব দিচ্ছে রানার অটোমোবাইলস । আফ্রিকার দেশ গুলোতে আগামী বছর এক্সপোর্ট করা হবে রানার অটোমোবাইলস্। ১২৫ ও ১৫০ সিসির মোটর সাইকেল তৈরী করার জন্য আমেরিকার একটি কোম্পানির সাথে চুক্তি করা হয়েছে। রানার অটোমোবাইলস ১২ বছর ধরে ১ নাম্বার ডিলার হিসেবে পুরুষ্কার পেয়ে আসছে। রানারে বর্তমানে ৩০০০ লোক কাজ করছে।
ইজিএম ও এজিমে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক রেজাউল হক চৌধুরী, পরিচালক মোহাম্মদ আলী দ্বীন, মোঃ জহুরুল আলম, তাসলিম উদ্দিন আহমেদ, খালিদ শহিদুল কাদির ও মোয়াল্লেম এ চৌধুরী,স্বতন্ত্র পরিচালক অলিভার আর হার্মস ও ফারুক আহমেদ সিদ্দিকী। এছাড়া কোম্পানির সিএফও, সেক্রেটারিসহ কর্মকর্তা ও শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন ।
সানবিডি/এসকেএস/এসআই






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














