এস আলম কোল্ডের ক্রেডিট রেটিং নির্ণয়
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১২-১৮ ১১:২৬:৪০
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি এস আলম কোল্ড রোল্ড স্টীলস লিমিটেড ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফারেটিং) অনুযায়ী কোম্পানিটির দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এ+’। আর স্বল্পমেয়াদী রেটিং হয়েছে ‘এসটি-৩’। কোম্পানির ৩০ জুন, ২০১৯ সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ১৭ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করেছে ।
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














