এ থেকে বি ক্যাটাগরিতে ফু-ওয়াং
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১২-১৮ ১৬:২২:০০
পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের তালিকাভুক্ত কোম্পানি ফু-ওয়াং ফুড লিমিটেডকে ‘এ’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগামীকাল ১৯ ডিসেম্বর থেকে কোম্পানিটি বি ক্যাটাগরিতে লেনদেন করবে। কোম্পানিটি ৩০ জুন, ২০১৯ সালের সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়ে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে।
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














