বিবিএস কেবলসের লভ্যাংশ অনুমোদিত

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১২-২১ ১৭:৪৬:৫৫


পুঁজিবাজারের প্রকৌশল খাতের তালিকাভুক্ত কোম্পানী বিবিএস কেবলস্ লিমিটেডের ১১তম বার্ষিক সাধারন সভা (এজিএম)  অনুষ্ঠিত হয়েছে।পর্ষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বদরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এজিএমে অন্যান্য এজেন্ডার পাশাপাশি ২০১৮-২০১৯ হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ শেয়ারহোল্ডাররা অনুমোদন করে ।

(২১ ডিসেম্বর) রবিবার ফ্যাক্টরী প্রাঙ্গন জৈনা বাজার, তেলিহাতি, শ্রীপুর, গাজীপুর এজিএম অনুষ্ঠিত হয়েছে।

এ সময় কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার, অন্যান্য পরিচালকগন, কোম্পানী
সচিব, ঊর্ধ্বতন কর্মকর্তা ও শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।

সানবিডি/ঢাকা/এসআই